রবিবার, ২৮ জুন, ২০২৬, ০৮:২৭:১৮

৪৭ হাজার ৩০০ টাকায় বিক্রি হলো ছয়টি ইলিশ

৪৭ হাজার ৩০০ টাকায় বিক্রি হলো ছয়টি ইলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া প্রায় ১১ কেজি ওজনের ছয়টি ইলিশ ৪৭ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রোববার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনার বিভিন্ন স্থানে জাল ফেলেন জেলে নিয়ামত হালদার, পরান হালদারসহ কয়েকজন। সকালবেলা জাল টেনে তুললে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের দুটি এবং প্রায় ৭ কেজি ওজনের চারটি ইলিশ পান। পরে দৌলতদিয়ার বিভিন্ন আড়তে উন্মুক্ত নিলামে মাছগুলো বিক্রি হয়। মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা এবং চারটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনে নেন।

সম্রাট শাজাহান শেখ জানান, পরে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৭ হাজার ৩০০ টাকায় ইলিশগুলো বিক্রি করেন। গোপালগঞ্জে বসবাসরত এক ইতালি প্রবাসী মাছগুলো কিনেছেন।

চলতি বর্ষা মৌসুমে পদ্মায় বড় সাইজের ইলিশ প্রায়ই ধরা পরলেও এক কেজি ওজনের ইলিশ কম ধরা পরছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে