সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১:৫৭

১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি একটি বাঘাইড় মাছ

১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি একটি বাঘাইড় মাছ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে মাজেদ মন্ডলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বড় বাঘাইড় মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মোট ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার বিকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

জেলে মাজেদ মন্ডল জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরতে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও জালে কোনো মাছ ধরা পড়েনি। পরে সোমবার বিকালের দিকে জালে জোরে ধাক্কা অনুভব করে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে একটি বড় বাঘাইড় মাছ দেখতে পান।

পরে মাছটি দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লার আড়তে নিয়ে যান। সেখানে মাসুদ মোল্লা প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে ১১ কেজির মাছটি মোট ১৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন।

দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, সোমবার বিকালে বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মাজেদ মণ্ডলের কাছ থেকে মোট ১৩ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।