রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৬:৫৪

যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আজ (রোববার) রাজশাহীর বেশ কিছু এলাকায় সকাল থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতাধীন এলাকাগুলো হলো— পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা।

এছাড়াও শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং আশপাশের এলাকাতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে