সোমবার, ০৮ জুন, ২০২৬, ০৪:০৭:৫৫

দুই দলের গোলাগুলি

দুই দলের গোলাগুলি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহী মহানগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

রোববার (৭ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে মহানগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল দুর্বৃত্তের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরই র‍্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকষ গোয়েন্দা ও আভিযানিক দল সেখানে উপস্থিত হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়।

র‍্যাব-৫ জানায়, এই ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। 

এ ছাড়া উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে