সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৯:২২

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল

মটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় সংক্ষিপ্ত মিছিলটি করেন তারা। এ নিয়ে থানায় একটি মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিকমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মুখে মাস্ক পরে ছিলেন।

মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারি বলেন, মিছিল হয়েছে। এটা নিয়ে মামলা হচ্ছে। মামলা হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে