শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:১৮:১১

খবরটি ছড়িয়ে পড়তেই দাম কমলো ফল ও লেবুর

খবরটি ছড়িয়ে পড়তেই দাম কমলো ফল ও লেবুর

এমটিনিউজ২৪ ডেস্ক : শরীয়তপুরের ডামুড্যায় অতিরিক্ত দামে ফল ও লেবু বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ডামুড্যা ফল পট্টিতে অভিযান পরিচালিত হয়। বাজার তদারকির সময় ফল ও লেবুর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে ফল ও লেবুর দাম কমিয়ে আনেন।

এতে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে