মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১১:০০:৩৮

আন্তর্জাতিক চেকপোস্টে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক চেকপোস্টে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হুমায়ুন তালুকদার মির্জাপুর উপজেলার শুভল্ল্যা গ্রামের আবদুর রশিদ তালুকদারের ছেলে। তিনি মির্জাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি। 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সাংবাদিকদের জানান, হুমায়ুন তালুকদারের পাসপোর্ট ব্লক ছিল। এজন্য তিনি ইমিগ্রেশনের ‘স্টপলিস্ট’ বা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন।

মঙ্গলবার দুপুরে তিনি ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে মির্জাপুর থানায় মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হুমায়ুন তালুকদারের পাসপোর্ট ব্লক ছিল। তাকে মির্জাপুর থানায় আনার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে