মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ০৫:৪৭:৪২

বোরকা পরে বোনের বাড়ি থেকে পালাচ্ছিলেন ভাই, ধরে ফেলেন প্রতিবেশীরা

বোরকা পরে বোনের বাড়ি থেকে পালাচ্ছিলেন ভাই, ধরে ফেলেন প্রতিবেশীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম হালিশহরে বোনের বাড়িতে গিয়ে বোনকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ভুক্তভোগীর সৎভাই জানে আলমকে (৫২) আটক করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে হালিশহর থানার ঈদগা বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার নারীর নাম ছেনুয়ারা বেগম (৫৮)। তিনি ওই এলাকার সাবের আহমদের স্ত্রী। ঘটনার সময় নিহতের স্বামী ও ছেলে মসজিদে ছিলেন।

 স্থানীয়রা জানায়, জানে আলম বোনকে হত্যার পর বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় শরীরে ও হাতে রক্তাক্ত অবস্থায় ধরে ফেলেন প্রতিবেশীরা। তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে হালিশহর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জানে আলম ঋণগ্রস্ত।

ঋণ থেকে মুক্ত হতে বোনের স্বর্ণালংকার লুট করতে চেয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বোরকা পরে বোনের বাসায় লুট করতে গেলে বোন তাকে চিনে ফেলে। এ জন্য বোনকে কুপিয়ে হত্যা করছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত নিশ্চিত হতে আমরা জানে আলমকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড আবেদন করব।

হালিশহর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, ভুক্তভোগী ছেনুয়ারা বেগমের বাড়িতে গিয়ে তার সৎভাই জানে আলম তাকে কুপিয়েছেন। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে