এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টার দিকে পন্থিছিলা এলাকার হাজী পাড়ায় মাসুম ও আলাউদ্দিন গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিবসহ মোট ৮ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাসুম পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। অপরদিকে আলাউদ্দিন পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দুজনেই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরমধ্যে মাসুম হলেন ফকিরপাড়া এবং আলাউদ্দিন হাজীপাড়ার বাসিন্দা।
বুধবার পন্থিছিলা স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়াবাড়ি হয় মাসুম ও আলাউদ্দিন গ্রুপের। এতে একজন আরেকজনকে দেখে নেওয়া হুমকি দেয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলাউদ্দিন অনুসারীরা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে গেলে দুগ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আলাউদ্দিন গ্রুপের লোকরা মাসুমের চাচার চায়ের দোকানে ভাঙচুর চালায়। এতে আলাউদ্দিন গ্রুপের ৫ জন গুরুতর আহত হয়।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমরেক্স এ নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজন অবস্থা সম্পাদক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চায়ের দোকানদার হারুন বলেন, এই দোকানটি আমার একমাত্র আয়ের উৎস। দোকানে হামলা চালিয়ে দোকানে থাকা নগদ অর্থসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ন্যায় বিচার চাই।
স্থানীয় যুবক মোহাম্মদ নাজিম বলেন, এলাকার অধিকাংশ ছেলেরা এখন নেশাগ্রস্ত। মাদকের জন্য এরা সবই করতে পারে। তাদেরকে কিছুতেই নিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এলাকায় যদি মাদক নিয়ন্ত্রণ করা না যায় ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটবে বলে আশঙ্কা করছেন তিনি।
ওই এলাকার বিএনপি সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, আমার এলাকাটি খুবই শান্ত প্রিয়। কিছু উশৃংখল ছেলেদের জন্য এই ধরনের ঘটনা ঘটছে। আমি প্রশাসনের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
সীতাকুণ্ড মডেল ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটানা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষ থানায় এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।