সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১২:১০:০৬

শেখ হাসিনার নামে মাইকিং করার ভিডিও ভাইরাল

শেখ হাসিনার নামে মাইকিং করার ভিডিও ভাইরাল

এমটিনিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১ নভেম্বর) বিকালে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এ কর্মসূচি চালানো হয়। 

২ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা মাইকে আগে থেকে ধারণ করা একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক গণমাধ্যমকে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। তাদের গ্রেফতারে আমাদের টিম কাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।