মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭:২৫

দুই বোনের জন্ম একই দিনে, চাকরি একই দিনে, অবসর একই দিনে

দুই বোনের জন্ম একই দিনে, চাকরি একই দিনে, অবসর একই দিনে

এমটিনিউজ২৪ ডেস্ক : জন্ম একই দিনে, শিক্ষকতা পেশায় যোগদানও একই সময়ে। এবার দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবন শেষে একই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে গেলেন চট্টগ্রামের যমজ বোন।

তারা হলেন- রাউজানের বাগোয়ানের পূর্ব নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না রায় চৌধুরী ও রাঙ্গুনিয়ার ৮ নম্বর পৌর ওয়ার্ডের সৈয়দবাড়িস্থ বিআইজেডএইচ মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিপি রানী চৌধুরী। সোমবার ছিল তাদের শেষ কর্মদিবস।

এ উপলক্ষ্যে দুই বিদ্যালয়েই পৃথক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে শিক্ষা বিভাগের কর্মকর্তা, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

দুই বোনের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে