শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮:২৫

ব্রেকিং নিউজ : বিএনপি-এনসিপি সংঘর্ষ

ব্রেকিং নিউজ : বিএনপি-এনসিপি সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক :  চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সর্বশেষ শারীরিক অবস্থাও জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে