শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ০৯:৩৪:০১

যুবদলের মিছিলে যুবলীগের হামলা, ৩৫ মোটরসাইকেলে আগুন-ভাঙচুর, ছিনিয়ে নিল ৫টি

যুবদলের মিছিলে যুবলীগের হামলা, ৩৫ মোটরসাইকেলে আগুন-ভাঙচুর, ছিনিয়ে নিল ৫টি

এমটিনিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি ছিনিয়ে নেওয়া এবং কয়েকটিতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ফটিকছড়ির গোপালঘাট্টা এলাকার কেফায়েত নগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কেফায়েতনগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এতে অতর্কিত হামলা চালান। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পাঁচটি ছিনিয়ে নেওয়া হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও করেছেন মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলার বিষয়ে অবগত হয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।