মোঃ নাসির উদ্দিন (চট্টগ্রাম প্রতিনিধি): শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি সদর জোন কর্তৃক আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি সদর জোনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, বৃত্তি সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ফটিকছড়ি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি জোনের প্রধান উপদেষ্টা মাওলানা এস. এম. মমতাজ উদ্দিন হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বারীয়া শফিকুল মুনির যুব কমিটি