রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ০২:২৬:২৯

‘কঠিন প্রেমে পড়ছি ভাইই! খাইতে বসে দেখি ডালের ভিতর তোমাদের ভাবি সাঁতার কাটতেছে’

‘কঠিন প্রেমে পড়ছি ভাইই! খাইতে বসে দেখি ডালের ভিতর তোমাদের ভাবি সাঁতার কাটতেছে’

এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মাজহারুল হক লিটনের একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে। রোববার (২৬ এপ্রিল) ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘কঠিন প্রেমে পড়ছি ভাইই! খাইতে বসে দেখি ডালের ভিতর তোমাদের ভাবি সাঁতার কাটতেছে।’

তার এমন পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে বিষয়টি ব্যাখ্যা করে লিটন বলেন, এটি নিছক মজার ছলে লেখা। তিনি বলেন, আমি বিবাহিত, প্রেমে পড়িনি। মাঝে মাঝে ভিন্নধর্মী কিছু লিখতে ভালো লাগে, এটা তেমনই একটি পোস্ট।

দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, তিনি এখন শুধু রাজনীতিবিদ নন, লেখালেখিতেও হাত পাকাচ্ছেন। এমন কিছু স্ট্যাটাস মানুষের মাঝে স্বস্তি আনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে