রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৪:৫২

এবার গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম

এবার গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর তুরাগ থানার খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এস কে সাদ্দামের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলার তথ্য পাওয়া গেছে।

মামলাগুলোর মধ্যে খুলনার দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।