এমটিনিউজ২৪ ডেস্ক : নড়াইল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (২৩) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ওসিকুর ফকির (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।