বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫:৫৮

দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৮) মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত চরকান্দিপাড়ার তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সোহেল এবং প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের কয়েক জন আহত হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হাসান বুধবার রাতে মারা যান।

নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সাত জন হয়ে আহত হন।

এর মধ্যে আহত হাসান শেখ বুধবার দিবাগত রাতে মারা যান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে