সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০২:২৩

এবার নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি-ককটেল বিস্ফোরণ

এবার নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি-ককটেল বিস্ফোরণ

এমটিনিউজ ডেস্ক : নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মাইক্রোবাসে করে অন্তত ৩০ জন মুখোশধারী ব্যক্তি দত্তপাড়া এলাকায় আসেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার পাশাপাশি শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করেন এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মাইক্রোবাস নিয়ে ঢাকার দিকে চলে যান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গুলিবর্ষণের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।