বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৮:৫১

দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা

দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর তেমুখি পয়েন্টে এই সংঘর্ষ হয়।

 পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে