আন্তর্জাতিক ডেস্ক : কিছু আগে ভারতের লাদাগ সীমান্তে উড়েছিল এবার চীনের কয়েকটি যু'দ্ধবিমান আকাশসীমা ল'ঙ্ঘ'ন করে তাইওয়ানে প্রবেশ করেছে বলে দেশটির প্রতির'ক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। দেশটি বলছে, সুখোই-৩০ মডেলের এসব যু'দ্ধবিমানের উপ'স্থিতি টের পেয়ে তাইওয়ানও যু'দ্ধবিমান উড়িয়েছে।
তাইওয়ানের এ পদক্ষেপের পর চীনা বিমানগুলো সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে। এর ফলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাইওয়ানের প্রতির'ক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে একটি মার্কিন বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চীন তাইওয়ানকে নিজের অবি'চ্ছে'দ্য ভূ'খ'ণ্ড বলে মনে করে। এ কারণে তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতাকে হু'মকি হিসেবে দেখছে বেইজিং। চীন বলেছে, তারা কোনোভাবেই তাইওয়ানের স্বাধীনতা মেনে নেবে না। সূত্র : রয়টার্স