শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:০৪:৪৭

দাম কমে হঠাৎ সৌদিতে স্বর্ণের ভরি যত হলো

দাম কমে হঠাৎ সৌদিতে স্বর্ণের ভরি যত হলো

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে সৌদি আরবের বাজারেও। শনিবার (২১ নভেম্বর) দেশটিতে সব ধরনের সোনার দাম কমেছে।

এদিন সৌদি আরবে সবচেয়ে জনপ্রিয় ২১ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম কমে দাঁড়িয়েছে ৩৭৩ দশমিক ২১ রিয়াল। ফলে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ৪ হাজার ৩৫৩ দশমিক ১২ রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪৩ হাজার ৬৫৩ টাকা। এখানে এক রিয়াল সমান ৩৩ টাকা ধরে হিসাব করা হয়েছে।

তাছাড়া দেশটিতে ২৪ ক্যারেট সোনা প্রতি ভরি ৪ হাজার ৯৭৪ দশমিক ৯৩ রিয়ালে লেনদেন হয়, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬৪ হাজার ১৭৩ টাকা। ২২ ক্যারেট সোনা ভরিতে ৪ হাজার ৫৬০ দশমিক ৩৯ রিয়ালে বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় হয় ১ লাখ ৫০ হাজার ৪৯৩ টাকা।

বিশ্ববাজারে সোনার দরপতন

সপ্তাহের শেষ লেনদেনে বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। শনিবার প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৮ ডলার।

বিশ্ববাজারে সোনা লেনদেন হয় আউন্স হিসেবে। এক আউন্স সোনায় ২৮ দশমিক ৩৫ গ্রাম হয়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি। এ হিসাবে এক আউন্স সোনায় ২ দশমিক ৪৩ ভরি হয়। সূত্র: গাল্ফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।