বুধবার, ২৪ জুন, ২০২০, ০৪:২৭:৪২

এবার নেপালের ৩৩ হেক্টর জমি দ'খল করে নিলো চীন

এবার নেপালের ৩৩ হেক্টর জমি দ'খল করে নিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের প্রায় ১০ টি জায়গায় মোট ৩৩ হেক্টর জমি দ'খ'ল করেছে চিন। এমনকি অদূর ভবিষ্যতে সেখানে আউটপোস্টও বানাতে পারে চীনা ফৌজ। এমনই চা'ঞ্চল্যকর রিপো'র্ট মিলেছে নেপাল কৃষি মন্ত্রনালয়ের তরফে। গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকায় র'ক্তক্ষ'য়ী সংঘ'র্ষে জড়িয়েছিল ভারত ও চীন। 

সে নিয়ে বিবা'দের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এই রিপো'র্ট যথেষ্ট অর্থবহ। কৃষি মন্ত্রনালয়ের তরফে বলা হয়েছে নদীর গতিপথ ঘুরিয়ে দিয়েও নাকি সীমান্তে নেপালের জায়গা দ'খ'ল করার চেষ্টা করছে পিপলস লিবারেশন আর্মি। বাগডারে খোলা ও কর্নালি নদীর গতিপথ পরিবর্তন করে শুধুমাত্র হুমলা জেলাতেই ১০ হেক্টর জমি দ'খল করে নিয়েছে চীন।

রাসুয়া জেলায়ও ৬ হেক্টর চলে গিয়েছে চীনা আ'গ্রা'সনের অধীনে। তিব্বতের স্বশা'সিত অঞ্চলে নদীর গ'তিপথ পরিবর্তন করে রাস্তা তৈরির কাজ করছে চীন। যার ফলে নদীগুলি নেপালের দিকে প্রবাহিত হচ্ছে। তার দরুন প্রাকৃতিক ভাবেই প্রায় ১০০ হেক্টর জমি চলে যেতে পারে তিব্বতের অংশে। আর সেখানেই আউটপোস্ট তৈরি করে ফেলতে পারে চীন। 

চীনই একমাত্র দেশ যারা দ্বিতীয় বিশ্বযু'দ্ধের পর নিজের সীমানা বাড়িয়ে গিয়েছে। চীনা আ'গ্রাসনের জন্যই এরূপ করতে পারে চীনা ফৌজ। ভারত ও নেপাল ছাড়াও এর আগে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়ার সঙ্গে সং'ঘা'তে জড়িয়েছে বেজিং। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে