শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৯:৫৬:০৯

আমেরিকায় আবারো বাড়তে শুরু করেছে আক্রা'ন্তের সংখ্যা, ৪ ঘণ্টায় আগের সকল রেক'র্ড ভে'ঙে সর্বোচ্চ

আমেরিকায় আবারো বাড়তে শুরু করেছে আক্রা'ন্তের সংখ্যা, ৪ ঘণ্টায় আগের সকল রেক'র্ড ভে'ঙে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক :  আবারও করোনায় টালমাটাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। আবারও দেশটিতে জেকে বসতে শুরু করেছে করোনাভাইরাস। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে আক্রা'ন্তের সংখ্যা। তার মধ্যে ৩৬টিতে করোনা টেস্টে পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে ২৪ ঘণ্টায় আগের সকল রেক'র্ড ভে'ঙে সর্বোচ্চ সংখ্যক আক্রা'ন্ত হয়েছে দেশটিতে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ৫৭ হাজার ২৩৬ জন আক্রা'ন্ত হয়েছে, যা বিশ্বে কোনও দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রা'ন্তের রেকর্ড। আক্রা'ন্তের সংখ্যা রেকর্ড গড়ে বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যের আইসিইউ বেডের সং'কটের শ'ঙ্কা দেখা দিয়েছে।

এর আগে গেল ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রা'ন্ত হয়েছিল। সেই রেকর্ড ভে'ঙে ২ জুলাই আমেরিকায় আক্রা'ন্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। তাতে আমেরিকায় মোট আক্রা'ন্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। মৃ'তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন। বৃহস্পতিবার আমেরিকার ফ্লোরিডায় সর্বোচ্চ ১০ হাজার ১০৯ জন আক্রা'ন্ত হয়েছে, যা ওই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রা'ন্তের রেকর্ড। আগের দিন সেখানে আক্রা'ন্ত হয়েছিল ৬ হাজার ৫৬৩ জন।

আক্রা'ন্তের সংখ্যা রেকর্ড ছোঁ'য়ার দিনে ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘আমি মনে করি, এটা আসলে নিশ্চিত যে আমরা সঠিক পথে নেই। আজকের আক্রা'ন্তের সংখ্যা প্রমাণ করে আমরা অবনতির দিকে যাচ্ছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে