শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৩:৩২:৩২

ইসরাইলের বিরু'দ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিল হামাস ও ফাতাহ

ইসরাইলের বিরু'দ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিল হামাস ও ফাতাহ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্র'তিরোধ আ'ন্দোলন হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আ'ন্দোলন ইসরায়েলের ভূমি দ'খল পরিকল্পনার বিরু'দ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বৃহস্পতিবার ফিলিস্তিনের কার্যত রাজধানী রামাল্লাহ শহরে অনুষ্ঠিত এক ভি'ডিও কনফারেন্সের মাধ্যমে দু দল এই প্রতিশ্রুতি ব্যক্ত করে।

ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরিল রাজুব বলেন, “আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ যে, ইহুদিবাদী ইরাইলের পক্ষ থেকে আসা এই চ্যালেঞ্জকে হামাসের সঙ্গে মিলেমিশে মো'কাবেলা করবো।” তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের এই ভূমিদখ'ল পরিকল্পনা রু'খে দিতে জাতীয় ঐক্য ধ'রে রাখার জন্য সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
রাজুব বলেন, “আজকে আমরা ঐক্যবদ্ধ কণ্ঠে কথা বলতে চাই এবং এ সিদ্ধান্ত আমাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অনুমোদন করেছেন।”

ভি'ডিও কনফারেন্সে অংশ নেওয়া হামাসের নেতা সালেহ আল-আরুরি বলেন, এই ভি'ডিও কনফারেন্স একটি সুযোগ এবং ইসরাইল যে বিপজ্জনক পরিকল্পনা নিয়েছে তার বি'রুদ্ধে এখন থেকে ফিলিস্তিনি জনগণের স্বার্থে কাজ করার কৌশলগত পথ তৈরি হবে। এ সময় হামাসের এ নেতা ইসরাইলের পরিকল্পনা নস্যাৎ করার জন্য জনগণের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে