শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৫:১৫:২৬

১৫ আগস্টই ভারত বাজারে ছাড়ছে করোনার ভ্যাকসিন

১৫ আগস্টই ভারত বাজারে ছাড়ছে করোনার ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনই দেশে বাড়ছে করোনায় আ'ক্রা'ন্তের হার। ভারতের জুলাই-আগস্ট মাস করোনা সং'ক্র'মণের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশে'ষ'জ্ঞরা। এই পরি'স্থি'তি ভারতীয়দের জন্য খুশির খবর। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন লঞ্চ করা হতে পারে দেশটিতে তৈরি প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন। 

ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ ভাবে এই ভ্যাকসিন নিয়ে আসছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এর নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিনের ক্লি'নিকাল ট্রা'য়ালের জন্য এক ডজন ইনস্টিটিউটকে মনোনীত করা হয়েছে বলে সরকারের শীর্ষ মেডিক্যাল রিসার্চ কমিটি জানিয়েছে। এই ইনস্টিটিউটগুলিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ক্লিনিকাল ট্রায়ালের জন্য প্রস্তুত হতে বলেছে। এই বিষয়টিকে প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে দেখছে কেন্দ্রীয় সরকার।

ইনস্টিটিউটগুলিকে লেখা চিঠিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বলেছে যে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়োলজিতে SARS-CoV-2 ভাইরাস নিয়ে কাজ করে এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ  এবং BBI একযোগে এই ভ্যাকসিনের প্রি-ক্লিনি'কাল এবং ক্লিনি'কাল ডেভেলপমেন্টের ওপর কাজ করছে। সাধারণ মানুষের জন্য ১৫ আগস্ট এই ভ্যাকসিন লঞ্চ করতে চাইছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

স্বাধীনতা দিবসেই করোনা ভাইরাসের মতো মা'রণ অসুখের কবল থেকে ভারতবাসীকে মুক্তি দিতে চাইছে কেন্দ্র। চলতি সপ্তাহেই ক্লি'নিকাল ট্রায়াল শুরু করে দিতে নির্দে'শ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ক্লিনিকাল ট্রায়ালের ওপরেই এই ভ্যাকসিনের সাফল্য নির্ভর করবে। কোনও ইনস্টিটিউট এই বিষয়ে সহযোগিতা না করলে তা গু'রু'তর অ'পরা'ধ হিসেবে দেখা হবে বলেও হুঁ'শি'য়ারি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ 

ক্লিনি'কাল ট্রা'য়ালের জন্য নির্বাচিত ইনস্টিটিউটগুলিকে নি'র্দি'ষ্ট টাইমলাইনের মধ্যে সর্বা'ধিক গুরুত্ব দিয়ে এই কাজটি করতে বলা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ -এর লেখা চিঠিতে। ভারতের যে সব জায়গার ইনস্টিটিউগুলিকে ক্লিনিকাল ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে সেগুলি অবস্থিত বিশাখাপত্তনম, রোহতক, নিউদিল্লি, পাটনা, বেলগাউম (কর্নাটক), নাগপুর, গোরক্ষপুর, কট্টনকুলাথুর (তামিলনাড়ু), হায়দরাবাদ, আর্য্য নগর, কানপুর এবং গোয়া।

ভারতের এ ভ্যাকসিনের নাম দেয়া হয়েছে কোভ্যাক্সিন। গোটা বিশ্বের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সারা পৃথিবীতে এখনও পর্যন্ত করোনায় ১০ মিলিয়ন মানুষ সং'ক্রা'মিত হয়েছেন। ভারতের করোনা সং'ক্র'মিতের সংখ্যা ৬০০,০০০। এখনও পর্যন্ত করোনার কোনও ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য বাজারে আসেনি। তবে অনেক দেশই করোনার ভ্যাকসিন ইতোমধ্যেই মানব শরীরে প্রয়োগ করেছে। সূত্র : 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে