শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৫:২৭:৫০

করোনায় মৃ'তদের দেহ ভারতে এনে দাফন করছে নেপাল!

করোনায় মৃ'তদের দেহ ভারতে এনে দাফন করছে নেপাল!

আন্তর্জাতিক ডেস্ক : নতুন মানচিত্র অনুমোদন দেওয়ায় নেপালের সঙ্গে ভারতের চা'পা উত্তে'জনা চলছে। এরই মধ্যে দেশটির বি'রু'দ্ধে ভয়ঙ্কর এক অ'ভিযো'গ ভারতের। নেপালে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মৃ'তদের লা'শ ভারতের সীমানার মধ্যে এনে দাফন করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরির কাছে গৌরিফ্যান্টা এলাকায় দুধওয়া বাঘ সংর'ক্ষণ প্রকল্পের কাছ দিয়ে মোহনা নামের একটি নদী বয়ে গেছে। এই নদী সম্প্রতি তার গতিপথ পরিবর্তন করেছে। এর ফলে এই নদীর পাড় আগে নেপাল সীমান্তের অন্তর্ভুক্ত হলেও বর্তমানে তা ভারতের অংশে পড়ছে।

কিছুদিন আগে কয়েকজন নেপালি করোনায় মৃ'ত এক ব্যক্তির দেহ ভারতে কবর দিতে নিয়ে আসে। তাদের আ'টকানো হলে তারা জানায়, মোহনা নদী যে গতিপথ পরিবর্তন করেছে তা তাদের জানা ছিল না। তাই ওই এলাকাকে নেপালের অংশ ভেবে সেখানে মৃ'তদেহ কবর দিতে নিয়ে এসেছেন তারা। নেপাল ঘে'ষা ভারত সীমান্তে দায়িত্বে থাকা স'শ'স্ত্র সীমা বল (এসএসবি) পরে ওই নেপালিদের ফেরত পাঠিয়ে দেয়।

এর পাঁচদিন পরে ফের একই ঘ'টনা ঘটে। এবার সে দেশে করোনায় মৃত ১১ বছরের একটি ছেলের মৃ'তদেহ ভারতে কবর দিতে নিয়ে আসা হয়। বিএসএফ এবারো তাদের আ'টকালে আগের ব্যাখ্যা দেয় নেপালিরা। তবে এবারের ঘ'টনা সন্দে'হ বাড়ায় এসএসবি সদস্যদের মনে। কারণ সাধারণ গ্রামবাসী নয়, নেপালের কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা এ লা'শ কবর দিতে এসেছিলেন।

দুধওয়া বাঘ সং'র'ক্ষণ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর মনোজ সোনকার জানান, পরপর দুবার এই ধ'রনের ঘ'টনার পর এই সীমান্ত এলাকায় ন'জ'রদারি বাড়ানো হয়েছে। নেপালি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই তাদের ফেরত পাঠানো হয়েছে। সশ'স্ত্র সীমা বলের ৩৯তম ব্যাটালিয়নের কমান্ডার মুন্না সিং বলেন, নেপালি কর্মকর্তাদের সঙ্গে আমরা এ বিষয়ে বৈঠক করেছি। তারা তাদের সীমানায় সাইনবোর্ড টাঙিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে যে আর কোনো নেপালি নাগরিককে ভারতে কবর দেবে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে