শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৫:৩৮:৫৯

ফ্রান্সে প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ

ফ্রান্সে প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ সরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, তার পুরো মন্ত্রিসভা সরকার থেকে প'দত্যা'গ করেছে। শুক্রবার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সদস্যরা পদত্যা'গপত্র দিলে তা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গ্রহণ করেন। এলিসি প্যালেস সূত্রে এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও চীনের সিনহুয়া।

এলিসি প্যালেসের সং'ক্ষি'প্ত বিবৃতিতে মন্ত্রিসভার প'দত্যা'গের কারণ জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ম্যাক্রো তার ৫ বছর শা'সনের শেষ দুই বছরে সবকিছু ঢেলে সাজানোর প্র'তিশ্রু'তি দিয়েছিলেন। এরপরই মন্ত্রিসভার পু'নর্বিন্যা'সের বিষয়টি নিয়ে গু'ঞ্জন শুরু হয়। সেই গু'ঞ্জনের রেশ না কা'টতেই সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। ম্যাক্রো এখন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন।

প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। নতুন প্রধানমন্ত্রীর নামও শিগগিরই ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী, ফ্রান্সে নতুন সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীকে পদত্যা'গপত্র জমা দিতে হয়। এরপর কেবিনেট নতুন মন্ত্রিসভা গঠন করে। ফিলিপকে আবার নতুন সরকার গঠন করতে বলা হবে কিনা তা স্পষ্ট নয়।

এডওয়ার্ড ফিলিপ ফ্রান্সে খুবই জনপ্রিয় নেতা। তাকে ম্যাক্রোর চেয়েও জনপ্রিয় মনে করা হয়। তার পদত্যা'গ নিয়ে ক্ষ'মতাসীন দলে মিশ্র প্রতি'ক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, করোনার প্রাদু'র্ভাবের পর একটি নতুন পর্ব শুরু করার এবং তার পাঁচ বছরের মেয়াদে তার সরকারকে একটি নতুন ম্যান্ডেট দেয়ার লক্ষ্যে ম্যাক্রো পরিবর্তন আনছেন।

২০২২ সালে শেষ হচ্ছে তার সরকারের মেয়াদ। গত সপ্তাহে ফ্রান্সের পৌর নির্বাচনে বিরো'ধী দল গ্রিন পার্টি ভালো ফল করার পর চা'পে পড়ে ক্ষ'মতাসীন রিপাবলিক পার্টি। প্রেসিডেন্ট ম্যাক্রো তার পরিষদ পরিবর্তনের জন্য কিছুটা চা'পে পড়েন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে