শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৫:৫৪:৩০

চীনের সঙ্গে উত্তে'জনার মধ্যে লাদাখে গিয়ে সেনাদের উদ্দেশ্যে যা বললেন নরেন্দ্র মোদি

চীনের সঙ্গে উত্তে'জনার মধ্যে লাদাখে গিয়ে সেনাদের উদ্দেশ্যে যা বললেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উত্তে'জনার মধ্যেই হঠাৎ লাদাখ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রকৃত নিয়'ন্ত্রণ রেখায় অবস্থিত ভারতীয় বাহিনীর সীমান্ত চৌ'কি পরিদর্শন করেছেন। সীমান্তে মোতায়েন সেনা সদস্যের সঙ্গে কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদির এই আচ'মকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতির'ক্ষা বিশে'জ্ঞরা।

লাদাখের লে সামরিক ঘাঁ'টিতে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, ''মাতৃভূমির প্রতি আপনাদের সাহ'সিকতা সারা বিশ্বজুড়ে অতুলনীয়। প্রত্যেক ভারতবাসী বিশ্বাস করে, ভারতীয় সেনারা প্রত্যেকে দেশকে শ'ক্তিশা'লী ও সুর'ক্ষিত করতে পারে।'

সেনা জওয়ানদের উদ্বু'দ্ধ করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ''যে পরি'স্থিতিতে আপনারা ক'ঠো'র পরিশ্রমে নিজেদের সবটা উজাড় করে দিচ্ছেন, তাতে বারবার প্রমাণিত হয় ভারতীয় স'শ'স্ত্র বাহিনী বিশ্বের সবার চেয়ে শ'ক্তিশা'লী এবং উন্নত।'' মোদি যখন নিমুতে পৌঁছান, তখন সেখানে শুরু হয়ে যায় 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দে মাতরম' ধ্বনি। 

একটি ভিডিওতে দেখা গেছে, মোদি সেনা জওয়ানদের সঙ্গে হাঁটছেন, যাতে যারপরনাই উল্ল'সিত জওয়ানেরা। মোদির এই হঠাৎ সীমান্ত সফরকে অত্যন্ত তাৎ'প'র্যপূর্ণ বলে মনে করছেন প্রতির'ক্ষা বিশে'ষ'জ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লে'ষকরা। পরি'স্থিতি অত্যন্ত গু'রু'তর না হলে বা খুব বড় প'দক্ষে'পের কথা ভাবা না হলে প্রধানমন্ত্রী নিজে সীমান্ত চৌ'কিতে যান না।

তাই প্রধানমন্ত্রীর এই আচ'মকা সীমান্ত সফর বাহিনীর মনোবল অনেকটা বাড়িয়ে দেবে বলে দাবি করছেন সাবেক সেনা কর্মকর্তারা। ভারতের কূটনীতিক মহল বলছে, চীনের জন্যও এটা খুব বড় বার্তা। লাগাতার আলোচনা চললেও চীন এখনো বৈঠকে গৃহীত কোনো সিদ্ধান্তই মানেনি। 

এই ভাবে টা'নাপ'ড়েন চালিয়ে যাওয়ার চীনা কৌ'শল যে ভারত বেশি দিন সহ্য করবে না, সীমান্তে মোদির পদার্পণ আজ সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সেই বার্তা দিয়ে দিল। এছাড়া প্রধানমন্ত্রীর এলএসি সফর বুঝিয়ে দিল যে, ভারত এ বার যে কোনো প'দক্ষে'পের জন্য তৈরি, এমনও বলছেন দেশটির প্রতির'ক্ষা বিশে'ষ'জ্ঞরা। সূত্র: কলকাতা ২৪, আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে