সোমবার, ১০ মে, ২০২১, ১২:৩৬:৩১

পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন ইমরান খান ও তার স্ত্রী

পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন ইমরান খান ও তার স্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সস্ত্রীক মক্কার পবিত্র কাবা ঘরে প্রবেশ করেছেন। গতকাল রবিবার (৯ এপ্রিল) সৌদি নিরাপত্তাকর্মীদের বিশেষ নিরাপত্তায় তিনি ওমরাহ পালন করেন। এ সময় তিনি সস্ত্রীক কাবা ঘরে প্রবেশ করেন ও হাজরে আসওয়াদ পাথর চুম্বন করেন। 

ওমরাহ পালনের আগে মদিনায় সফর করেন এবং বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন। এ সময় তিনি মসজিদে নববিতে নামাজ আদায় করেন ও ইফতার করেন। 

এছাড়াও মক্কায় এসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তাঁরা সাম্প্রতি মুসলিমবিশ্বের নানা ইস্যু নিয়ে আলাপ করেন। 

গত শুক্রবার (৭ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবে তিন দিনের বিশেষ সফরে আসেন। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক পুনর্গঠনে তিনি সৌদি আসেন।  সূত্র : আরব নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে