আন্তর্জাতিক ডেস্ক:করোনার (Covid 19) দ্বিতীয় ঝড়ে কাঁপছে বাংলা (Westbengal)। লাগামহীন লংক্রমণ কিছুতেই রোখা যাচ্ছে না। এই পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে এবার ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তবে, ভাইরাসের কথা মাথায় রেখে এবার রেড রোডে ইদের নমাজ পাঠ করা হবে না। ইদের (Eid) দিন বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন মমতা।
অন্যদিকে, বাংলায় পূর্ণাঙ্গ লকডাউন করা হবে না বলে ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, 'পুরো লকডাউন নয়, তবে লকডাউনের মতো কড়া বিধি দরকার। লকডাউনের মতো ব্যবহার করতে হবে আমাদের। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না।' মমতা আরও বলেন, 'সকলকে কোভিড নির্দেশ কড়া ভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি।'-এই সময়