সোমবার, ১০ মে, ২০২১, ০৫:২৬:১০

ঈদ উপলক্ষে তালেবানের ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

ঈদ উপলক্ষে তালেবানের ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন দুই দিন আগে দেশটির শিয়া অধ্যুষিত অঞ্চলে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তালেবান।

সোমবার এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, ‘ইসলামিক আমিরাতের মুজাহিদিনদের ঈদুল ফিতরের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত শত্রুর বিরুদ্ধে দেশব্যাপী সকল আক্রমণাত্মক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হলো।’

এতে আরও বলা হয়, ‘তবে এই দিনগুলোর মধ্যে শত্রুরা যদি আপনাদের বিরুদ্ধে কোনো হামলা চালায়, শক্তভাবে তা প্রতিহত করতে এবং নিজেদের ও নিজের এলাকা রক্ষা করতে প্রস্তুত থাকুন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে