আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনী গাজার ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণ সীমান্তে তার ট্যাংক বহর মোতায়েন করছে। এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি অভিযানের নতুন ধাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক মাধ্যমের পোস্ট ও সংবাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
ইসরাইলি ও ফিলিস্তিনি সূত্রগুলোও বুধবার ইসরাইলি সীমান্তের কাছে ট্যাংক চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক ডভ ওয়াক্সম্যান আল জাজিরাকে বলেন, ইসরাইলি বাহিনী সীমান্তের কাছে তাদের ট্যাংক বাহিনী নিয়ে যাচ্ছে। তবে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধে নিয়োজিত হতে যাচ্ছে কিনা তা নিশ্চিত নয়।
তিনি বলেন, আমার মনে হয় না ইসরাইলি সরকার স্থলভাগ দিয়ে বড় ধরনের অনুপ্রবেশ ঘটাবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আরো বেশি সহিংসতা ছড়িয়ে পড়বে।