বুধবার, ১২ মে, ২০২১, ০৮:০৮:২২

হামাসের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মাঝে! ভয়ে ওয়্যারড্রোবে লুকিয়েছিলেন ইসরাইলি নারী

হামাসের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মাঝে! ভয়ে ওয়্যারড্রোবে লুকিয়েছিলেন ইসরাইলি নারী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে ফিলিস্তিনি অধ্যুষিত গাজায়। গাজা থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট নিক্ষেপ করে জবাব দিচ্ছে। ইতোমধ্যেই ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে বেশ কয়েকটি রকেট ইসরাইলের বিভিন্ন নগরীতে আঘাত হেনেছে।

গাজা থেকে নিক্ষেপ করা হামাসের রকেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের আশকেলন নগরী। হামাসের সামরিক শাখা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা এই নগরীকে 'দোজখে' পরিণত করে দেবে। তাদের এই হুঁশিয়ারিতে বেশ আতঙ্কে পড়ে গেছে আশকেলনের লোকজন।

হামাসের রকেট এই নগরীর কয়েকটি ভবনে সরাসরি আঘাত হেনেছে, নিহত হয়েছে দুই নারী। এছাড়া চিকিৎসার জন্য বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে।

এক নারী তার ভবনে রকেট নিক্ষেপের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি ভয়ে তার ওয়্যারড্রোবে লুকিয়েছিলেন। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে