আন্তর্জাতিক ডেস্ক: এবার ইসরায়েলের বিরুদ্ধে ইমরান খানের হুশিয়ারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটে এই বিশ্বাসের কথা জানান দেন।
তিনি টুইটারে একটা ইমেজ শেয়ার করেছেন সেখানে ইংরেজিতে নোয়াম চমস্কির লেখা, তুমি আমার জল নিয়ে যাচ্ছ। আমার জলপাই গাছ পুড়িয়ে দিচ্ছ। আমার ঘর ধ্বংস করে দিচ্ছ। আমার জমি চুরি করে নিয়ে যাচ্ছ। বাবাকে বন্দি করছ। মাকে মেরে ফেলচ্ছ। আমার দেশ বোমা মারছো। এ সব করেও আমাকে অপবাদ দিচ্ছ যে, আমরা তোমাদের রকেট মারি।