আন্তর্জাতিক ডেস্ক: জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর অভিযান চালায় ইসরাইলি পুলিশ।
ফিলিস্তিনে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এবার নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন।
বুধবার (১২ মে) এক বিবৃতিতে তিনি জানান, ‘রমজানের শেষ দিকে ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের ওপর এই ঘৃণ্য হামলা মুসলিম বিশ্বকে অপমানিত করেছে; এমনকি মানবতাকেও।