আন্তর্জাতিক ডেস্ক: জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর অভিযান চালায় ইসরাইলি পুলিশ।
ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের যেসব প্রতিরোধ যোদ্ধা লড়াই চালাচ্ছেন তাদের প্রতি ইয়েমেনের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করার জন্য ইয়েমেনিরা অর্থ সংগ্রহ করবে এবং নতুন যেকোনো ঘটনার জন্য প্রস্তুত থাকবে। ইয়েমেনিরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাসহ অন্য প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা করে চলেছে।