আন্তর্জাতিক ডেস্ক: আল্লাহ যে আমাদের বিজয়ের জন্যে প্রস্তুত করছেন, এ কথা শুনলে ভ্রু কুঁচকায় অনেকেই। যারা দ্বীনের জন্যে জীবন বাজি লাগাতে চায়, নৈরাশ্যবাদীরা তাদের পেছন থেকে টেনে ধরে রাখে। এরা আসলে মন-মগজে পাশ্চাত্যের গোলাম হয়ে গেছে।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বায়তুল মুকাদ্দাস ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হত্যা-নৃশংসতার নিন্দা জানিয়ে এ কথা বলেন তিনি।
রুহানি আরও বলেন, বর্তমানে মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতার ক্ষেত্রে প্রায় একা হয়ে পড়েছে। ফিলিস্তিনের প্রতিবেশী মুসলিম দেশগুলো পর্যন্ত নীরব রয়েছে।