বুধবার, ১২ মে, ২০২১, ১১:০৮:৩৮

মুহুর্মুহু হামলা ঠেকাতে ব্যর্থ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েল জুড়ে!

মুহুর্মুহু হামলা ঠেকাতে ব্যর্থ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েল জুড়ে!

আন্তর্জাতিক ডেস্ক: আল্লাহ যে আমাদের বিজয়ের জন্যে প্রস্তুত করছেন, এ কথা শুনলে ভ্রু কুঁচকায় অনেকেই। যারা দ্বীনের জন্যে জীবন বাজি লাগাতে চায়, নৈরাশ্যবাদীরা তাদের পেছন থেকে টেনে ধরে রাখে। এরা আসলে মন-মগজে পাশ্চাত্যের গোলাম হয়ে গেছে।

ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে হামাসের এই হামলা আরো বাড়তে পারে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত ১৩০টির বেশি রকেট হামলা হামলা চালানো হয়। মুহুর্মুহু এ হামলা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল।

জানা যায়, বুধবার ভোরেও রাজধানীসহ বের্শেবা, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের দিকে প্রচুর রকেট নিক্ষেপ করে হামাস। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েল জুড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে