গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই বৈরিতা অবসান হচ্ছে না বলে ঘোষণা দেয়ার পর সোমবার ভোর রাতে নতুন করে গাজায় গোলাবর্ষণ শুরু হয়। এর মধ্যেই গাজায় নিহতের সংখ্যা প্রায় ২০০ হয়ে গেছে।
আজ সোমবার ইসরাইলি বাহিনী অষ্টম দিনের মতো গাজায় হামলা চালাচ্ছে। গাজায় এ পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫৮টি শিশু ও ৩৪ জন নারী রয়েছে। রোববার ছিল সবচেয়ে ভয়াবহ আক্রমণের দিন। এ দিন অন্তত ৪৪ জন নিহত হয়েছে