গত পাঁচদিনে আফগানিস্তানে উত্তরাঞ্চলে নয়টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালে'বান। তালে'বানের দখ'লকৃত শহরগুলো থেকে রাজধানী কাবুলে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার আফগান নাগরিক।
তালেবান প্রকা'শ্যে শি'রো'চ্ছে'দ করেছে। মেয়েদের জো'র করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তালেবান যো'দ্ধাদের সাথে বিয়ে দেওয়ার জন্য। দখ'লকৃত এলাকাগুলোতে তালেবানের নি'র্ম'মতার ভ'য়ঙ্কর কাহিনী শুনিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা আফগানরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তালেবানের দখলকৃত কুন্দুজ থেকে নিজের ছয় বছর বয়সী সন্তান নিয়ে পা'লিয়ে এসেছেন ৩৬ বছর বয়সী আফগান নারী ফ্রিবা। তালে'বানের ভ'য়ে নিজের আসল নাম জানাননি তিনি।
তিনি জানান, তার মতো আরও অনেকেই কুন্দুজ ছেড়ে পা'লিয়ে এসেছেন। আসার সময় তারা কা'রা'গারের কাছে প্রকা'শ্য রাস্তায় মৃ'তদেহ পড়ে থাকতে দেখেছেন।
কুন্দুজ থেকে পালিয়েছিলেন মীরওয়াইস খান আমিরি নামে ২২ বছর এক বয়সী যুবক। এএফপিকে তিনি জানান, পা'লিয়ে আসার দিন তিনি তালে'বানদের হাতে আফগান গু'প্তচর স'ন্দে'হে এক নাপিতকে খু'ন হতে দেখেছেন। পা'লানোর সময় আমিরির গাড়ি লক্ষ্য করেও গু'লি চলেছিল তালে'বান।
কুন্দুজ থেকে পালিয়ে আসা আব্দুল মান্নান নামে এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, তালেবান তার সামনেই তার ছেলের শি'রো'চ্ছেদ করেছে। তালকান শহর থেকে পালিয়ে এসেছিলেন ২৫ বছর বয়সী বিধবা তরুণী মারওয়া জানান, তালেবান তার ১৬ বছর বয়সী বোনকে তু'লে নিয়ে গিয়ে তাদের এক সদস্যের সাথে বিয়ে দিয়েছে তালেবান।
আফগানিস্তানে তালেবান যু'দ্ধাপ'রাধ করছে বলে দাবি করে আসছে জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তালেবান যু'দ্ধা'পরাধের তদ'ন্তও দাবি করছে তারা।