সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৭:০৪

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি, নিহত ৮

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি, নিহত ৮

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন। আজ সোমবার সকালে পার্ম স্টেট ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটে। হ'ত্যায'জ্ঞ চালিয়ে হাম'লাকারী নিজেই নিজেকে গু'লি করেন। পরে তাকেও উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব'ন্দু'কধারীকে আটকের সময় সে আহত ছিল। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছে, শিক্ষার্থী এবং কর্মীরা গু'লির সময় নিজেদের কক্ষে আটকে রাখে। কয়েকজন জানালা দিয়ে বের হতে পেরেছে।  এ ঘটনায়  তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি।

গণমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, আ'তঙ্কি'ত শিক্ষার্থীরা একটি ভবনের দোতলা থেকে নিচে ঝাঁ'প দিচ্ছে। অপর এক ভিডিওতে অভিযুক্ত ব'ন্দু'কধারীকে বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশের আগে এ'লোপা'থাড়ি গু'লি ছু'ড়তে দেখা যায়।

সেমিয়ন কারাকিন নামের এক ছাত্র বলেন, ‘ক্লাসে ৬০ জনের মতো শিক্ষার্থী ছিলাম। হাম'লাকারী যাতে প্রবেশ করতে না পারে সে জন্য চেয়ার দিয়ে ব্যারিকেড দেই আমরা।’ জানা যায়, হা'মলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। হা'মলার আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব'ন্দু'কসহ একটি পোস্ট দেয়। সূত্র: রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে