এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় সারের ডিলারশিপ দিয়েছে সরকার। গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তার স্বাক্ষরিত আলাদা আলাদা আদেশে তাদের ডিলারশিপ দেওয়া হয়। যা আজ শুক্রবার এ আদেশসমূহ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে মন্ত্রণালয়।
আদেশ অনুযায়ী, সারের এ ডিলারশিপ অস্থায়ীভাবে দেওয়া হয়েছে। তিন মাস ডিলারদের কার্যক্রম তদারকি করা হবে। ডিলারদের কার্যক্রম সন্তোষজনক মনে হলে ডিলারশিপ স্থায়ী করা হবে।
ডিলার নিয়োগ ও বাতিলের বিষয়ে সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।
ডিলারদের তালিকা দেখতে এখানে ক্লিক করে সংশ্লিষ্ট জেলার আদেশ দেখুন।