মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৮:১৩

প্রচুর আয়, প'র্নকে পেশা হিসাবে বেছে নিচ্ছেন ব্রিটেনের বহু তরুণ-তরুণী, কিন্তু...

প্রচুর আয়, প'র্নকে পেশা হিসাবে বেছে নিচ্ছেন ব্রিটেনের বহু তরুণ-তরুণী, কিন্তু...

প'র্নোগ্রাফিকে পেশা হিসাবে বেছে নিতে চাইছেন ব্রিটেনের অনেক তরুণ-তরুণী। সাভাম্তা কমরেস নামে একটি সংস্থা ‘দ্য নে'কে'ড প্রজেক্ট’ নামে একটি সমীক্ষা করেছে। তাতে জানা গিয়েছে, ব্রিটেনের যুব সম্প্রদায়ের প্রতি পাঁচ জনের মধ্যে এক জন প'র্নকে পেশা হিসাবে বেছে নিতে চান। তার অন্যতম কারণ অর্থ। 

এই পেশায় যে পরিমাণ অর্থ উপার্জন করা যায় তা অন্য অনেক পেশার থেকে বেশি। মূলত টাকার জন্যই তাই এই পেশায় পা বাড়াচ্ছেন অনেকে। কিন্তু যুব সম্প্রদায়ের এই মনোভাবের বিরুদ্ধ মত পোষণ করছেন অভিভাবকরা।

সমীক্ষায় জানা গিয়েছে, ব্রিটেনের ৫১ শতাংশ অভিভাবক এই চিন্তাধারার বিরুদ্ধে। ৩৪ শতাংশ মনে করেন প'র্নোগ্রা'ফির ফলে সমাজের ক্ষতি হয়। তাই তাঁদের পরিবারের কেউ এই পেশায় যাক সেটা তাঁরা চান না। 

সংস্থার সিইও ইয়ান হেন্ডারসন বলেছেন, ‘‘সমীক্ষায় অনেকে বলেছেন প'র্ন জীবন ও সম্পর্ককে ন'ষ্ট করে দেয়। সেই সঙ্গে এর ফলে মান'সিক সমস্যা দেখা দেয়।’’ তিনি আরও বলেন, ‘‘অনেকে আবার বলেছেন প'র্ন দুনিয়ার ঝাঁ-চকচকে ভাব দেখে অনেকে সেই দুনিয়ায় পা রাখতে চান। কিন্তু সেই আলোর তলায় যে অন্ধকার ও ক'ষ্ট রয়েছে তা তাঁরা দেখতে পান না।’’

এক সময়ের প'র্ন তারকা হোসুয়া ব্রুম এই সংস্থাকে জানিয়েছেন, তিনি প'র্ন জগতে কাজ করে অনেক টাকা উপার্জন করেছেন। কিন্তু মান'সিক শান্তি পাননি। সেই জগত ছেড়ে তিনি পাদ্রির কাজ শুরু করেছেন। এখন তাঁর মান'সিক শান্তি অনেকটাই বেশি বলে জানিয়েছেন হোসুয়া।

কিন্তু যুব প্রজন্ম কি সে বিষয়ে আদৌ চিন্তিত? প'র্ন জগতে কাজ করা ২৪ বছরের মেডালিন বুথ স্কাই নিউজকে বলেছেন, ‘‘এখানে আপনি নিজের মালিক। আপনি নিজের দাম ঠিক করেন। আর পাঁচটা কাজের মতো আপনাকে ঘড়ি ধরে কাজ করতে হয় না। আর আয়ের দিক তো রয়েছেই।’’ এই বিষয়ে অভিভাবকদের কথাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ মেডালিন। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে