প্রধানমন্ত্রী ইমরান খানের উপহার সংক্রান্ত তথ্য প্রকাশ করতে রাজি নয় পাকিস্তান সরকার। বলা হচ্ছে, ২০১৮ সালে ক্ষমতায় বসার পর থেকেই তিনি বিভিন্ন উপহার পেয়ে আসছেন। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
ডন নিউজ জানিয়েছে, পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ দেশটির তথ্য কমিশনের (পিআইসি) আদেশকে চ্যালেঞ্জ করেছে। ২০১৮ সালের আগস্ট মাস থেকে ইমরান খান যে উপহার পেয়ে আসছে সেগুলোর বিবরণ চেয়ে এই চ্যালেঞ্জ।
মন্ত্রিপরিষদ বিভাগ অভিযোগ করেছে, পিআইসি আদেশ অবৈধ এবং আইনবিরুদ্ধ। এর আগে ইস্যুটি নিয়ে তারা ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছে।
পাক সরকার বলছে, তোশাখানা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ আন্তর্জাতিক সম্পর্ককে বিপন্ন করে।