সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫:৫৭

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই নেই : রাশিয়া

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই নেই : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের দাবি ছিল তারা বদলে গিয়েছে। যদিও ‘তালেবান ২.০’-য় ভরসা ছিল না কারও। আশ'ঙ্কা সত্যি করে সম্প্রতি তালেবান কারামন্ত্রী মোল্লা নুরুদ্দিন তোরাবি বলেন, শরিয়ত মে'নে তৈরি করা হবে দেশের আইন। অপ'রাধের শা'স্তি হিসেবে হাত-পা কে'টে নেওয়া বা প্র'কা'শ্যে গু'লি করে হ'ত্যাকে আইন করে ফি'রিয়ে আনা হবে। 

পরের দিনই হেরাটের রাস্তায় দেখা মে'লে ক্রে'নের মাথায় ঝু'লছে মৃ'তদে'হ। এ সব ঘ'টনা প্র'কা'শ্যে আসতে স'ন্ত্র'স্ত বহির্বিশ্ব। তী'ব্র নিন্দা করেছে আমেরিকার বিদেশ দফতর। রাশিয়া জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারকে স্বী'কৃ'তি দেওয়ার কথা তারা এখন ভাবতেই চায় না।

আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস আজ জানান, এই ধরনের ‘আইন’ সম্পূর্ণ ভাবে মানবাধিকার ভ'ঙ্গ। তিনি বলেন, ‘‘তালেবান মুখে কী বলছে, আমরা সেটুকুই শুধু শুনছি, এমন নয়। তারা কী কী কাজ করছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’ এ বিষয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনাও করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাইস। 

আফগান সাংবাদিক, বিচারক, আইনজীবী, সমাজকর্মী এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে চি'ন্তিত আমেরিকাসহ পশ্চিমের দেশগুলো। তবে আফগানিস্তানের জ'ঙ্গি কার্যকলাপ নিয়ে আর মাথা ঘা'মাতে চায় না আমেরিকা। পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি জানিয়েছেন, স'ন্ত্রা'সদ'মনে ‘এ'য়া'র'স্ট্রা'ই'ক’ নিয়ে তালেবানের সঙ্গে কথা চালানোর কোনও প্রয়োজন দেখছে না আমেরিকা। আকাশপথে হা'মলাও তারা আর করবে না বলে জানিয়েছে পেন্টাগন।

তাদের বিরু'দ্ধে ওঠা একরাশ অভিযোগ নিয়ে তালেবান কারামন্ত্রী তুরাবির বক্তব্য, ‘‘আমরা ওদের দেশের আইন নিয়ে মাথা ঘা'মাই না। ওরা কেন আমাদের আইন নিয়ে প্রশ্ন তু'লবে!’’ যদিও এই মানবাধিকার ল'ঙ্ঘ'নের প্রসঙ্গ তু'লেই রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এ দিন জানিয়েছেন, আফগানিস্তানের নতুন সরকারকে মান্যতা দেওয়ার কথা তারা ভাবছেনই না। 

নিউইয়র্কের জাতিসংঘের সাধারণ সভায় তিনি বলেন, ‘‘তালিবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার যে প্রশ্ন, তা বর্তমান পরিস্থিতিতে ভাবার অবস্থায় নেই।’’ তালেবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি গত সোমবার ঘোষণা করেন, তারা তালিবান মুখপাত্র সুহেল শাহিনকে জাতিসংঘের আফগান দূত হিসেবে মনোনীত করেছেন।

আফগান তালেবান সরকারকে জাতিসংঘে স্বীকৃতি দেবে কি না, সেই সিদ্ধান্ত নেবে জাতিসংঘের ক্রেডেনশিয়ালস কমিটি। এই কমিটির নয় সদস্যের মধ্যে অন্যতম রাশিয়া। ফলে রুশ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। অন্য সদস্যদের মধ্যে রয়েছে চীন ও আমেরিকা। চীন তালিবান সরকারকে সুযোগ দেওয়া কথা বললেও আমেরিকা আফগানিস্তানের মান'বাধি'কার ভ'ঙ্গ নিয়ে চি'ন্তি'ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে