ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। কমপক্ষে ২১ জন যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে গেছে। মারাত্মক এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।
এই ব্যাপারে ঐ এলাকার সরকারি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে পূর্ব গারো পাহাড় জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ বলছে, তুরা থেকে শিলং যাচ্ছিল ওই বাস। নংচ্রাম এলাকায় মেঘালয় পরিবহন কর্পোরেশনের বাসটি রিংদি নদীতে পড়ে যায়। বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।