শনিবার, ০২ অক্টোবর, ২০২১, ০৮:৩৪:৫৫

নারীদের অন্তর্বাস চুরি করাই তার শখ! বাড়ি থেকে ৭০০ অন্তর্বাসসহ আটক ব্যক্তি

নারীদের অন্তর্বাস চুরি করাই তার শখ! বাড়ি থেকে ৭০০ অন্তর্বাসসহ আটক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের অন্তর্বাস চুরি করাই ছিল তাঁর শখ। সুযোগ বুঝে হাতের কাজ সেরে ফেলতে দেরি করতেন না। এবং খুব সুচারু ভাবে কাজটা সেরে ফেলতেন তিনি। ঘটনা ঘটেছে জাপানে। শহরের বিভিন্ন লন্ড্রি ছিল তার ‘শিকারের’ জায়গা। 

প্রায় দিনই বিভিন্ন লন্ড্রি থেকে অভিযোগ আসত অন্তর্বাস চুরি গিয়েছে। কিন্তু চোর কে? তা কিছুতেই ধরা যাচ্ছিল না। এ দিকে ক্রমে চুরির সংখ্যা বাড়ছিল। অদ্ভুত এই চোরকে ধরতে শেষমেশ ময়দানে নামতে হয় পুলিশকে। কিন্তু চোরেরও সব দিন সমান যায় না! ওয়টা শহরে এক লন্ড্রি থেকে অন্তর্বাস চুরি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ল চোর। 

তার কাছ থেকে ছয় জোড়া অন্তর্বাস উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম তেতসুয়ো উরাতা। বছর ছাপান্নর এই ব্যক্তির বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালাতেই চমকে ওঠে। দেখা যায়, একটি ঘরের মেঝেতে সারি দিয়ে সাজানো নারীদের সাতশোরও বেশি অন্তর্বাস! সেই ছবি নেটমাধ্যমে শেয়ারও করেছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে