রবিবার, ০৩ অক্টোবর, ২০২১, ১০:৩২:২৬

মুখ্যমন্ত্রী থাকার লড়াইয়ে প্রথম রাউন্ডের ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে মমতা

মুখ্যমন্ত্রী থাকার লড়াইয়ে প্রথম রাউন্ডের ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে মমতা

মুখ্যমন্ত্রী থাকার লড়াইয়ে ভোট গণনার কাজ চলছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচনে ভবানীপুর আসনে প্রথম রাউন্ডের ভোট গণনায় দুই হাজার ৮০০ ভোটে এগিয়ে আছেন মমতা ব্যানার্জি।

ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনায়ও এগিয়ে আছেন মমতা। মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে জিততেই হবে এই উপনির্বাচনে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

এ আসনের উপনির্বাচনে মমতা  ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে। এদিকে রোববার সকাল থেকে ইভিএম গণনার প্রথম রাউন্ড শুরু হয়েছে ভবানীপুরে। মোট ২১ রাউন্ড গণনা হবে।

উপনির্বাচনী প্রচারপর্বে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়— সবার বক্তব্যেই ফিরে ফিরে এসেছে এই ব্যবধানের প্রসঙ্গ। উপনির্বাচনে কম মানুষ ভোট দিতে আসেন, এটি জেনেই তৃণমূল এবার জোর দিয়েছিল ‘ভোট দিতে আসুন’ ডাকে। বৃহস্পতিবার ভোটদানের ভালো হার সেদিক থেকে খানিকটা আশ্বস্ত করেছে রাজ্যের শাসক দলকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে