সোমবার, ০৪ অক্টোবর, ২০২১, ০৩:১৫:৩৩

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক

আটক করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কন্যা ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। সোমবার (৪ অক্টোবর) সকালে রাজ্যের লখিমপুর খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন তিনিসহ দলের অন্য নেতারা। এ সময় এই নেত্রীকে আটক করেছে রাজ্য পুলিশ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন এলাকার কৃষকরা। অভিযোগ উঠেছে, এ সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি (গাড়িটিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে ছিল বলে অভিযোগ) দুই কৃষককে পিষে মেরে ফেলেছে। খবরটি ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে।

লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, সহিংসতায় চার কৃষকসহ মোট আট জন মারা গেছেন। এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র দাবি করেছেন, তার ছেলে কনভয়ে ছিল না, আর যদি থাকতো তাহলে কৃষকরা তাকে পিটিয়ে মেরে ফেলতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে